প্রকাশিত: Sun, Feb 5, 2023 1:49 PM
আপডেট: Tue, Apr 28, 2026 11:45 AM

হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

জেরিন আহমেদ: চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে। শেষ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। সম্পাদনা: এল আর বাদল